সরকারি হল উখিয়ার বঙ্গমাতা মহিলা কলেজ
কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের জাতীয়করণ করেছে সরকার।
এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৬১৮টিতে।
‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে কলেজটিকে সরকারি করে মঙ্গলবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে গত ১২ অগাস্ট একযোগে ২৭১টি; ২৭ অগাস্ট পাঁচটি এবং ১২ সেপ্টেম্বর আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়।
যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেখানে একটি করে কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়ার পর ২০১৬ সাল থেকে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু হয়।
যাচাই-বাছাই এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এসব কলেজগুলোকে এখন সরকারি করা হল।
এসব কলেজের শিক্ষকদের মর্যাদা কী হবে তা নিয়ে গত ৩১ জুলাই ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
