জগন্নাথে যৌন হয়রানির শাস্তির দাবিতে মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী এত তরুণীকে যৌন হয়রানির জন্য দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের ডাকে সোমবার দুপুরে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টির ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পগোষ্ঠীর নেতা-কর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা যৌন হয়রানির ঘটনায় আটক দুই বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। তারা বলেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ বাদী হয়েও মামলাটি করতে পারত।
গত শনিবার ভর্তি পরীক্ষা দিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির শিকার হন ওই তরুণী। তার লিখিত অভিযোগের পর ছাত্রলীগের দুই কর্মী জয়নুল আবেদীন ও মোবারক ঠাকুর প্রিন্সকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে পুলিশে দিয়েছিল।
কিন্তু কোনো মামলা না হওয়ার কারণ দেখিয়ে তাদের দুজনকে ছেড়ে দেয় কোতোয়ালি থানা পুলিশ।
