২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে বিজয়ী মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 10:35 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববারের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “এই জয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেবে।“

তিনি দলের সব খোলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা করেন অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অভিনন্দন বার্তায় মহিলা ফুটবল দলের খোলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা করেন, এই দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।

পুরনো খবর:

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা