২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্বাগতিক নেপালকে একমাত্র গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 01:34 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

রোববার নেপালের আর্মি ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ফাইনালে প্রথমার্ধের ষষ্ঠদশ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মার্জিয়া। এরপর আক্রমণাত্মক খেলেও আর গোল পায়নি কৃষ্ণা রানি সরকারের দল।

এএফসির দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল গত এপ্রিলে। সেমি-ফাইনালে ইরানের মেয়েদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। তবে ফাইনালের দিনই শক্তিশালী ভূমিকম্পে কাঠমান্ডুসহ নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে আট মাস পরে হওয়া ফাইনালে ঠিকই লক্ষ্য পুরণ করলো বাংলাদেশের মেয়েরা।