বিদেশে বসে ১৬টি ফাইলে স্বাক্ষর প্রধানমন্ত্রীর
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক এসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন।
গত রোববার যুক্তরাষ্ট্রের পৌঁছার পর ব্যস্ততার মধ্যেও তিনি এপর্যন্ত ১৬টি জরুরি ফাইলে স্বাক্ষর করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা নজিবুর সাংবাদিকদের বলেন, “নিউ ইয়র্কে কর্মব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটালি তার কার্যালয় চালাচ্ছেন এবং নিয়মিত ফাইল ছাড় করছেন।
“গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছার পর থেকে ১৬টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) স্বাক্ষর করেছেন তিনি।”
