অধ্যাপক হলেন ৪০৯ শিক্ষক
সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ের ৪০৯ জন শিক্ষক পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন।
বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
আর শিক্ষা ছুটি অথবা উচ্চ শিক্ষা নেওয়ার জন্য প্রেষণ বা লিয়েনে কর্মরতদের নির্ধারিত ছুটি শেষে পদে যোগদান করতে হবে।
