২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাকের পার্টি চেয়ারম্যানের বৈঠক

ভারতের পররাষ্ট্র  প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে দেখা করেছেন জাকের পার্টি চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 12:55 AM

Updated : 19 Aug 2022, 02:33 PM

মঙ্গলবার নয়া দিল্লিতে সোয়া এক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে উপমহাদেশের ভবিষ্যৎ ও করণীয় নিয়ে আলোচনা হয় বলে জাকের পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ও দলের মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারাহ আমীর ফয়সল উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) আমন্ত্রণে শুক্রবার মোস্তফা আমীর ফয়সল দলের একটি প্রতিনিধি দল নিয়ে ১০ দিনের সফরে ভারত যান।

সফরসূচি অনুযায়ী জাকের পার্টি প্রতিনিধি দল দিল্লি থেকে পুনে ও মুম্বাই যাবে।