২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার বাথরুম থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 09:50 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

আনিকা আক্তার (১৭) নামের ওই শিক্ষার্থী টিকাটুলির সেন্ট্রাল উইমেনস কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তেন।

তিনি মানিকগঞ্জের সিংগাইরের আমির হোসেনের মেয়ে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “রোববার দুপুর ১২টার দিকে স্বজনরা আনিকাকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

স্বজনদের বরাত দিয়ে বাচ্চু বলেন,  “যাত্রাবাড়ী সুতি খালপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলায় খালার বাসায় থাকতেন আনিকা। তার মা ও ভাই গ্রামে থাকেন। বাবা বাহরাইন প্রবাসী।

“সকালে বাথরুমে গিয়ে আর বের হচ্ছিল না আনিকা। পরে বাথরুমের দরজা ভেঙ্গে তাকে ঝরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পান স্বজনরা।”