বেসিক ব্যাংকের সাবেক ডিজিএমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা
বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সিপার আহমেদসহ তার চার ভাই-বোনের বিরুদ্ধে আট কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার রাজধানীর গুলশান থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
বাকি আসামিরা হলেন- সিপার আহমেদের (৪২) ছোট ভাই-বোন রকিব হাসান (৩৯), শাকিল আহমেদ (৩৪) ও শাকিলা আহমেদ (৪০)।
এ কারণে মুদ্রা পাচার প্রতিরোধ আইন- ২০১২ এর ৪ ধারায় মামলাটি করা হয় বলে জানান তিনি।
গত বছরের ২৫ এপ্রিল সিপার আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।
এছাড়া বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় বিভিন্ন অভিযোগে দুদকের দায়ের করা আরও ২২টি মামলার আসামি বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক ইনচার্য সিপার আহমেদ।
