২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 04:44 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

রোববার দুপুরে জিপিওর উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

অনুমানিক ৩০ বছর বয়সী নিহত ব্যক্তির পরনে রয়েছে প্যান্ট-শার্ট।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী খাজাবাবা পরিবহনের একটি বাস সড়ক বিভাজকের কাছে ওই যুবককে ধাক্কা দেয়। 

“গুরুতর আহত অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান, যুবকটি মারা গেছেন।”

বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান।