২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

রাজধানীর শাহবাগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 04:19 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

শাহবাগ থানার এসআই রমজান রাতেই মামলাটি করেন বলে ওসি আবুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, “সরকারি কাজে বাধা ও পুলিশকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। আসামি কারো নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।”

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদী মিছিলে বাধা পেয়ে সোমবার বিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বেলা ৩টার পর প্রায় ২০ মিনিট ধরে এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে শিক্ষার্থীদের ভাষ্য। পুলিশের এক সদস্যকেও ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে দেখা গেছে।

শাহবাগের ওসি আবুল হাসান বলেন, “পিকেটারের ইটের আঘাতে ইমানুল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।”

ঘটনায় সময় ছয়জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

মিছিলে ‘বাধা’, শাহবাগে সংঘর্ষ