২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 10:26 AM

Updated : 19 Aug 2022, 02:26 PM

পুলিশের এই বিভাগের এডিসি নাজমুল ইসলাম জানান, সোমবার রাত ১২টার দিকে মোহাম্মদ আলী (৩০) নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন। তার কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, আলী এক সময় সাংবাদিকতা করতেন। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ থাকায় অনেকেই তাকে চেনে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে চ্যানেল ২৪ এর অনুষ্ঠান ‘টিম আন্ডারকাভার’ এর সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতেন, চাঁদা দাবি করতেন। 

“ভিকটিমদের অবস্থা বুঝে সে এক হাজার থেকে লাখ টাকা চাঁদা দাবি করত। টাকা নেওয়ার জন্য সে ব্যাংক আলফালাহর একটি অ্যাকাউন্ট ও কয়েকটি বিকাশ নম্বর ব্যবহার করত। এভাবে কতজনের কাছ থেকে কী পরিমাণ টাকা সে নিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।”

মোহাম্মদ আলীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে বলে নাজমুল ইসলাম জানান।