২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ঢাকায় ৩ হাজার ৬৫১ মামলা

ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা মহানগরে ৩ হাজার ৬৫১টি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 01:37 AM

Updated : 19 Aug 2022, 02:26 PM

রোববার সারা দিনে ডিএমপি এলাকায় মোট ৬৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিএমপিতে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

“ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে বলেন মাসুদুর রহমান।

৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত চলবে।