কল্পরঞ্জন ও সুজার মৃত্যুতে মন্ত্রিসভার শোক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা এবং খুলনার সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নয় বছর পর দেশের বাইরে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দনও জানিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রী কল্পরঞ্জন চাকমা
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা (১০০) গত ২৫ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য সুজা (৬৮) গত ২৬ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
গত রোববার সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।
