২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে মাদক চোরাকারবারি  বলছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 09:12 AM

Updated : 08 Apr 2022, 06:47 PM

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরে বছিলায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ভাষ্য। 

নিহত রাজনের বয়স আনুমানিক ২৫ বছর। র‌্যাব বলছে, রাজন মোহাম্মদপুরের একজন ‘শীর্ষ মাদক ব্যবাসয়ী’। তাকে এলাকার মানুষ চেনে ‘গাঁজা রাজন’ নামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.  বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ ভোর সাড়ে ৩টার দিকে রাজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ অভিযানে র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন বলে সদরদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।