২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৬

ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 11:33 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টা  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বলে জানান উপ-কমিশনার মো. মাসুদুর রহমান। তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৫৯৫ পিস ইয়াবা , ১৩০ পুরিয়া হেরোইন, ১৪০ কেজি  গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল  উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।