২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: প্রতিবেদন দাখিল আবার পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পুনরায় পিছিয়ে ২৯ অগাস্ট ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 05:40 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী এ নতুন তারিখ ধার্য করেন।

এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ বারের মতো পেছাল বলে আদালত পুলিশের কর্মকতা এসআই জালাল আহমেদ জানিয়েছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত এলেও ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। তার মধ্যে দেড় কোটি ডলার ফেরত এলেও বাকি অর্থ উদ্ধারে এখনও কোনো অগ্রগতি নেই।

Image
বাংলাদেশ ব্যাংক সিআইডির ফরেনসিক দল

বাংলাদেশ ব্যাংক সিআইডির ফরেনসিক দল

চুরির পর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় করা মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি।

সিআইডি দেশের আদালতে প্রতিবেদন দিতে না পারলেও সম্প্রতি ফিলিপিন্সের আদালতে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। সিআইডির দুই কর্মকর্তা ফিলিপিন্সের আদালতে সাক্ষ্যও দিয়ে এসেছেন।

পুরনো খবর:

রিজার্ভ চুরি: ফিলিপিন্সে সিআইডির প্রতিবেদনে ‘হ্যাকিং’ উল্লেখ