২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরদোয়ানের জন্য ১০০ কেজি আম নিয়ে গেলেন মুস্তফা কামাল

রিজেপ তায়িপ এরদোয়ানের পুনরায় তুরস্কের রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 06:25 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

তুর্কি প্রেসিডেন্টের জন্য উপহার হিসেবে তিনি ১০০ কেজি আম নিয়ে গেছেন বলে পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে।

তুরস্কে দেড় দশকের শাসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পেয়েছেন এরদোয়ান। সোমবার তার অভিষেক অনুষ্ঠান হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় ওই অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী মুস্তফা কামাল সোমবার ভোর সাড়ে ৬টায় ঢাকা ছেড়েছেন।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে মাননীয় পরিকল্পনামন্ত্রী তুরস্কের রাষ্ট্রপতির জন্য উপহার হিসাবে বাংলাদেশের মৌসুমী ফল ১০০ কেজি আম নিয়েছেন,” বলা হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পুরনো খবর:

তুরস্কে আবার এরদোয়ান