২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১১ সিটি করপোরেশনে বকেয়া গৃহকর ৭২৮ কোটি টাকা

দেশের সিটি করপোরেশনগুলোতে ৭২৮ কোটি ৭৬ লাখ টাকা গৃহকর বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 08:35 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

রোববার স্থানীয় সরকার মন্ত্রীর অনুপস্থিতি সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সংসদে এক প্রশ্নে এ তথ্য দেন।

সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নে জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী ১১ সিটি করপোরেশনের মধ্যে সবচেয়ে বেশি গিৃহকর বকেয়া রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। এখানে বকেয়া ২৪০ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৮৬১ টাকা।

সবচেয়ে কম ৯৭ লাখ ৯১ হাজার ৭১১ টাকা বকেয়া কুমিল্লা সিটি করপোরশেনে।

এছাড়া ঢাকা দক্ষিণ ‍সিটি করপোরেশনে ৯৭ কোটি, চট্টগ্রাম সিটি করপোরেশনে ২০৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৪২৩, রাজশাহীতে আট কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৭৬, খুলনায় ৬৬ কোটি ৮৫ হাজার ৯ হাজার ৪৫০, সিলেটে ৩২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮২৭, বরিশালে নয় কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৭৬১, নারায়ণগঞ্জে ২০ কোটি ৭৯ লাখ ৩ হাজার ২৩০, রংপুরে ১০ কোটি ৫১ লাখ ৮২ হাজার ১৫০ এবং গাজীপুর সিটি করপোরেশনে ৩৭ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯৫৭ টাকা গৃহকর বকেয়া রয়েছে।