২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক, ইনজেকশন রাখায় পপুলার ডায়াগনস্টিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষার রাসায়নিক) ও ইনজেকশন সংরক্ষণ করায় রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 06:12 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, সোমবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত চালানো অভিযানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ রাসায়নিক এবং বেশকিছু ইনজেকশন পাওয়া যায়।

“এসব রি-এজেন্ট এবং ইনজেকশন জব্দ এবং প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রাখার বিষয়টি স্বীকার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব স্টোরে ছিল। সরিয়ে ফেলার নির্দেশনা থাকলেও স্টোর ইনচার্জ এসব না সরিয়ে গুছিয়ে রেখেছিল।

“ফলে ভ্রাম্যমাণ আদালতের কাছে আমাদের বলার কিছু ছিল না।”

মেয়াদোত্তীর্ণ এসব রাসায়নিক ও ইনজেকশন কখনই ব্যবহার করা হয় না বলে মোসাদ্দেক হোসেনের দাবি।