২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপজয়ী নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 02:14 PM

Updated : 08 Apr 2022, 06:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

গত ১০ জুন মালয়েশিয়ায় সপ্তম এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই অর্জনে গত ১১ জুন সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের পক্ষে নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “এই অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

পুরনো খবর:

স্বপ্নের সীমানা ছাড়িয়ে যাওয়া জয়
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা