২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৩

আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 01:15 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ২২ হাজার ৪৪৮টি ইয়াবা, ৮৫৪ পুরিয়া হেরোইন, ২ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা এবং ৪৭টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা করা হয়েছে।