পিএসসির নতুন সদস্য আবদুল মান্নান
অবসরপ্রাপ্ত সচিব আবদুল মান্নানকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মান্নানকে পিএসসির সদস্য নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।
মান্নান ৬৫ বছর পূর্ণ হওয়া অর্থাৎ ২০২২ সালের ২ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মান্নানকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
