২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় ছিনতাইয়ের শিকার স্কুলশিক্ষক

রাজধানীর বাড্ডায় আহমেদ মহিউদ্দিন নামে এক স্কুল শিক্ষক ছিনতাইয়ের শিকার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 02:04 AM

Updated : 08 Apr 2022, 06:29 PM

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১০টার দিকে আফতাবনগরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। তবে মানিব্যাগে কী ছিল তা জানা যায়নি।

ঘটনাটি ‘ধর্মীয় উগ্রপন্থিরা’ ঘটিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশের বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “ঘটনাটি তেমন না। তবে ছিনতাইকারীর মাথায় টুপি ছিল বলে অভিযোগকারী বলেছেন।

“তাছাড়া তারা এই ঘটনা ঘটালে শুধু মানিব্যাগ বা মোবাইল নেবে না। তাদের উদ্দেশ্য থাকবে অন্য কিছু।”

আহমেদ মহিউদ্দিন বিদ্যাপীঠ টিউটোরিয়াল হোম নামে একটি স্কুলের শিক্ষক। তার বাসা থানার কাছে বৈঠাখালি আলিফ নগরে।

মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে বলে ওসি জানান।