বাংলাদেশ রাইজিং সম্মেলনে আনিকা চৌধুরী
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ রাইজিং’ সম্মেলন বক্তব্য রেখেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান আনিকা চৌধুবী।
শনিবার বস্টনের এই বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের অগ্রযাত্রার স্বরূপ সন্ধানই ছিল প্রধান বিষয়।
ফ্লোরিডার ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই), হার্ভার্ড কেনেডি স্কুলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং হার্ভার্ড লক্ষ্মী মিত্তাল সাউথ এশিয়া ইনস্টিটিউট এই সম্মেলন আয়োজন করে।
স্কয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ব্যবসায় ক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ, আদর্শ নারী নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদে সাফল্য অর্জনের উপর বক্তব্য রাখেন আনিকা। যেসব সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো আগামীতে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে, তার ওপরেও আলোকপাত করেন তিনি।
হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার ও সংস্থার প্রতিনিধি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
