গণভবনে সপরিবারে ব্যাংক মালিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে কিছু সময় কাটালেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সদস্যরা।
মঙ্গলবার বিকালে গণভবনে আসেন বেশিরভাগ ব্যাংক মালিকরাই আসেন স্ত্রীকে নিয়ে। মালিকদের সঙ্গে ব্যাংক ব্যবস্থাপকরাও ছিলেন।
গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়। আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার।
বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠে ঢুকে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এক ঘণ্টারও বেশি সময় কাটান তাদের সঙ্গে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
