২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে গুদামের আগুন নিভেছে

রাজধানীর গুলশানে একটি নির্মাণ প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 03:42 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শনিবার বেলা সোয়া ১২টায় গুলশান-১ এর এক নম্বর সড়কের সাত নম্বর একটি বাড়িতে নির্মাণ প্রতিষ্ঠান শেল-এর টিনশেডের গুদামে আগুন লাগে।

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার খবর পেয়ে নেভাতে যায় তাদের পাঁচটি ইউনিট। 

“প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো যাবে বলে জানান জিয়াউর। 

সেখানে কেউ আহত বা নিহত হননি বলেও নিশ্চিত করেন তিনি।

পুরনো খবর:

গুলশানে গুদামে আগুন