২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে গুদামে আগুন

রাজধানীর গুলশানে একটি নির্মাণ প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নি নির্বাপক বাহিনী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 01:03 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা সোয়া ১২টায় গুলশান-১ এলাকায় নির্মাণ প্রতিষ্ঠান শেল-এর একটি টিনশেডের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে বাহিনীর পাঁচটি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মিজানুর।