মিডিয়া কাপ ক্রিকেটে তৃতীয় রাউন্ডে বিডিনিউজ টোয়েন্টিফোর
সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে উঠছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় দৈনিক ইত্তেফাককে ৫ উইকেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠে যায় বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টসে হেরে ফিল্ডিংয়ে নেমে আটসাঁট বোলিংয়ে ৪.২ ওভারে ৪২ রানে ইত্তেফাককে অলআউট করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সিক্স-এ সাইডের ৬ ওভারের খেলায় ৪৩ রানের টার্গেটে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে দুই ওভার হাতে রেখে জয় পায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
১.২ ওভারে চার উইকেটের পাশাপাশি ১৯ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য ম্যাচ হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান ক্রিকেট করেসপনডেন্ট আরিফুল ইসলাম রনি।
এর আগে গত বৃহস্পতিবার প্রথম খেলায় দৈনিক সংবাদ প্রতিদিনকে ৪৩ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রোববার সকাল ১১টায় বেসরকারি টেলিভিশন গাজী টিভি’র সঙ্গে তৃতীয় রাউন্ডের খেলায় লড়বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন।
ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, আরিফুল ইসলাম রনি, মঈনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম, ফারহান ফেরদৌস, কাজী মোবারক হোসেন, তাবারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার দলে ম্যনেজারের দায়িত্বে আছেন।
