‘পাঁচ কোটি’ টাকার সোনাসহ বিমানের দুই কর্মী আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।
উদ্ধার হওয়া এসব সোনার বারের ওজন ৯ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য পৌনে পাঁচ কোটি টাকা বলে প্রিভেনটিভ দলের উপ কমিশনার অথেলো চৌধুরী জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- বিমানের কর্মচারী মো. শাহীনুর আলম (২৭) ও রুহুল আমিন (৩০)।তারা দুজনই বিমানের ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের প্যানট্রিম্যান পদে কাজ করেন।
