দুপুর থেকে অবরুদ্ধ টেক্সটাইলের উপাচার্য রাতে মুক্ত
চারটির বেশি বিষয়ে অকৃতকার্য হলেও ইন্টার্নশিপ করতে দেওয়াসহ কয়েকটি দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর থেকে উপাচার্য অধ্যাপক মাসউদ আহমদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে রাত ১০টার তাকে সেখান থেকে মুক্ত করেন বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশীদ জানিয়েছেন।
অকৃতকার্যদের ইন্টার্নশিপের সুযোগ ছাড়াও অন্যান্য বর্ষে অকৃতকার্য হলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দাবিতে গত ৪ ফেব্রুয়ারি তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
সাপ্লিমেন্ট ফি কমানোসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল থেকে উপাচার্য কার্যালয় অবরুদ্ধ করে রাখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
সাপ্লিমেন্ট ফি কমানোসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল থেকে উপাচার্য কার্যালয় অবরুদ্ধ করে রাখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ কর্মকর্তারা এসে বিষয়টির মীমাংসা করার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থীদের কথা শুনবেন তারা।”
উপাচার্য কার্যালয় অবরোধের মধ্যে সন্ধ্যার দিকে একদল শিক্ষক এক শিক্ষার্থীকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
