২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা মিজানুর রিমান্ডে

ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমান খানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 12:30 AM

Updated : 08 Apr 2022, 06:02 PM

শুক্রবার ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে মিজানুরকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়। 

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তা স ম কাইয়ুম শুক্রবার মিজানুরকে আদালতে হাজির করে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষে এম আমিনুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার জামিন চান।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে মিজানুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুরনো খবর:

হঠাৎ তৎপর পুলিশ, বিএনপির কর্মসূচি পণ্ড