Published : 09 Mar 2018, 01:26 PM
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের ঠিক আগে মার্কেটের পূর্বপাশের একটি গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জিয়া।