২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ঢাকার কদমতলীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

নিহতের নাম শিউলী আক্তার (২৫)। বাড়ি চাঁদপুর সদরে। বাবার নাম মনির হোসেন।

কদমতলী থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে শনির আখড়ার বাসা থেকে শিউলীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

“রাতের কোন এক সময় শিউলীর স্বামী মো. রিপন বটি দিয়ে কুপিয়ে শিউলীকে  হত্যা করে পালিয়ে যায়।”

এই দম্পতির দুটি সন্তান রাতে শনির আখড়ায়ই এক আত্মীয়ের বাসায় ছিল।

ওসি বলেন, রিপন আরেকটি বিয়ে করেছেন। তা নিয়ে বিরোধ চলছিল।

শিউলীর বাবা একটি মামলা করছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা জলিল বলেন, রিপনকে ধরার চেষ্টা করা হচ্ছে।