২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এম রোস্তম আলীকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 03:08 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার বছরের জন্য অধ্যাপক রোস্তম আলীকে এই দায়িত্ব দিয়েছেন জানিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

অধ্যাপক রোস্তম আলী উপাচার্য পদে অধ্যাপক আল-নকীব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ১ জানুয়ারি অধ্যাপক নকীবের মেয়াদ শেষ হয়।

উপাচার্য হিসেবে অধ্যাপক রোস্তম আলী বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে অধ্যাপক রোস্তমকে সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।