২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 11:34 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। গত ২১ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক কোরের ডিন, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।