পল্টনে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা
রাজধানীর পল্টন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার পর ওই এলাকায় যান চলাচাল বিঘ্নিত হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে পল্টনের ফারইস্ট টাওয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাস নিযন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় বলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিকুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসটি সাভারের নবীনগর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। ভোরে যখন দুর্ঘটনা ঘটে তথন বাসে অল্প কয়েকজন যাত্রী ছিলেন। তাদের কেউ আহত হননি।
“কিন্তু বাসটি সরাতে দেরি হওয়ায় এবং রাস্তার ওই অংশ আটকে থাকায় দুপুর পর্যন্ত সেখানে যান চলাচল ব্যাহত হয়।”
বেলা ১টার দিকে বাসটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান সার্জেন্ট তৌফিকুর।
