২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত একদল শিক্ষার্থীর উপাচার্যের কার্যালয় ঘেরাও এবং তাদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 05:26 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

তিনি বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার সমাধান করবে।”

মগবাজারে নজরুল শিক্ষালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক্ষেত্রে সরকারের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, “আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি কেউ আইশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চায়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হলে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপাচার্যের কার্যালয় থেকে সরিয়ে দেওয়ার পর বিভিন্ন স্থানে কয়েক দফায় তাদের অন্যদিকে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করে বলেছে, অছাত্রদের হাত থেকে উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিল তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একই রকম বক্তব্য দিয়ে বলেছে, উপাচার্য বিক্ষোভকারীদের আক্রমণের মুখে পড়েছিলেন।

ঘটনা তদন্তে একটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুরনো খবর:

ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ