২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজকুনিপাড়ায় টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় টিনশেড একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 12:46 PM

Updated : 19 Aug 2022, 01:25 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফকিননি বাজার এলাকার ওই দোতলা টিনশেড বাড়িতে আগুন লাগে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।