২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় লাইবেরিয়ান ফুটবলারের লাশ উদ্ধার

রাজধানীর রামপুরার এক বাসায় বিদেশি নাগরিকের লাশ পেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 01:19 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

বাল্লাহ বায়াশ (৩৪) নামের ওই ব্যক্তি পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার নাগরিক। তিনি পেশাদার ফুটবল খেলোয়াড়।

বুধবার রাতে মহানগর প্রজেক্টের ডি ব্লকের তিন নম্বর রোডের ছয়তলা এক বাড়ির নীচতলা থেকে তার মরদেহ উদ্ধর করা হয় বলে বলে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেড় বছর ধরে ওই বাসায় একাই ভাড়া থাকতেন তিনি। নিজেই রান্নাসহ যাবতীয় কাজ করতেন।

“তার দেহে বাহ্যিক কোনো ক্ষত পাওয়া যায়নি। ধারণা করছি, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।”

ওই ঘরের মধ্যে হৃদরোগ, কিডনির ওষুধ ও ব্যবস্থাপত্র পাওয়া গেছে বলে জানান তিনি।

২০০৮-০৯ সেশনে চট্টগ্রাম মোহামেডানে খেলার পর বালাহ ভাড়ায় বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল খেলতেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।