ঢাকায় ৫ রিভলবারসহ তরুণ গ্রেপ্তার
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পাঁচটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এর কর্মকর্তা মেজর মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৯টার দিকে শিল্পাঞ্চলের বিটাক মোড় থেকে রুবেল মিয়া নামে ২২ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
“তার হাতে একটি ব্যাগের ভেতরে পাঁচটি রিভলবার পাওয়া যায়।”
মেজর আলী বলেন, “রুবেল যার কাছে বিক্রির জন্য অস্ত্র এনেছিল তার পরিচয়ও আমরা জানতে পেরেছি। আমরা তাকেও গ্রেপ্তারের চেষ্টা করছি।”
রুবেল অস্ত্র ছাড়াও মাদক ব্যবসায় জড়িত বলে এই র্যাব কর্মকর্তা জানান।
