২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে দুই ‘ডাকাত’ পুলিশের গুলিতে আহত

ঢাকার ওয়ারীতে সন্দেহভাজন দুই ডাকাত পুলিশের গুলিতে আহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 10:36 AM

Updated : 19 Aug 2022, 06:17 PM

ওয়ারী থানার এসআই সবুজার আলী জানান, শনিাবার রাত দেড়টার দিকে টিকাটুলির  কে এম দাস লেইনে ওই ঘটনার পর আরও একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার স্বপন ও শাহ আলম নামের দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজার আলী বলেন, একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

“পুলিশ দেখে তারা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওই দুইজনের পায়ে গুলি লাগে।”

এছাড়া আমির হোসেন নামে আরও একজনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজনের কাছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি ছুরি পাওয়া গেছে বলে  এসআই সবুজার আলী জানিয়েছেন।