২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মহাখালীতে বৃদ্ধা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

ঢাকার মহাখালীতে বাড়ির ভেতরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায়  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকিই গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।”

গ্রেপ্তার একজনের নাম জয়নাল। বাকি দুজনের নাম এখনও জানা যায়নি। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তাও জানা যায়নি।  

গত শুক্রবার সকালে মহাখালীর আরজত পাড়ায় বাড়ির দরজায় মিলু গোমেজের (৬৫) লাশ পাওয়া যায়। ওই বাড়িতে তিনি ও তার স্বামী অনিল গোমেজ (৭০) থাকতেন।

তারাই বাড়িটির মালিক। একটি ফ্ল্যাটে নিজেরা থাকতেন। বাকিগুলো ভাড়া দেওয়া ছিল।

পুরনো খবর:

ঢাকায় মিলু গোমেজ খুনের পেছনে সম্পত্তি, সন্দেহ পুলিশের