২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দাবিতে বিআরটিএতে স্মারকলিপি অটোরিকশা চালকদের

ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ অটোরিকশাকে ‘প্রাণঘাতী’ দাবি করে সেগুলো অপসারণ, চালকদের নামে ৯ হাজার অটোরিকশা বিতরণসহ ৮ দাবিতে ঢাকার মিরপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করেছে অটোরিকশা চালকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 10:53 PM

Updated : 12 Apr 2022, 12:52 AM

রোববার সকালে এই কর্মসূচি পালনের পর অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বিআরটিএর ঢাকা সার্কেলের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

অটোরিকশা চালকরা সকালে মিরপুরে ডেন্টাল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিআরটিএ কার্যালয়ে রওনা হন।

তাদের দাবির প্রতি সমর্থন জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক।

ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজিজুল হক মুক্ত। এ সময় সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল, ওয়াজি উল্লাহ, এম জসিম রানা, ওমর ফারুক চৌধুরী বক্তব্য রাখেন।