২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রিন ইনিশিয়েটিভ’ অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান

সবুজায়নে অবদানের জন্য গ্রিন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 01:54 AM

Updated : 19 Aug 2022, 05:57 PM

রোববার এক্সপোনেট এক্সিবিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট বা ‘বিডঅ্যাওয়ার্ড অন গ্রিন ইনিশিয়েটিভ’ শীর্ষক এই পুরস্কারের আবেদন আহ্বানের কথা জানানো হয়।

১৫টি ক্যাটাগরিতে মোট ৪০টি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাক্তি ও গ্রুপকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান পর্যায়ে বেস্ট গ্রিন বিল্ডিং (ব্যবসায়িক, আবাসিক), গ্রিন ফ্যাক্টরি (গার্মেন্ট, টেক্সটাইল, নিটিং, ফার্মা, লেদার, প্লাস্টিক ও সাধারণ), বেস্ট গ্রিন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি (যে কোনো শিল্পের মেশিনারি নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান), বেস্ট গ্রিন ওয়াটার ম্যানেজমেন্ট, বেস্ট গ্রিন ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট, বেস্ট এনার্জি ইফিসিয়েন্ট ইলেকট্রনিক্স, বেস্ট গ্রিন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস (সিমেন্ট, আয়রন এ্যান্ড স্টিল, পেইন্টস, গ্লাস, সাধারণ), বেস্ট গ্রিন প্রজেক্ট (বড় ও ছোট), বেস্ট গ্রিন ইনভেস্টমেন্ট (ব্যাংকিং, নন-ব্যাংকিং), বেস্ট গ্রিন হাউস-হোল্ড প্রডাক্টস (ওভেন, ফ্রিজ, টিভি, এসি) এবং বেস্ট গ্রিন এডুকেশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ট্রেনিং, সার্টিফায়েড বডি) পুরস্কার দেওয়া হবে।

এছাড়া ব্যক্তি পর্যায়ে বেস্ট গ্রিন আর্কিটেক্ট, বেস্ট গ্রিন কনসালটেন্ট, বেস্ট গ্রিন জার্নালিজম (প্রিন্ট, টিভি, রেডিও, অনলাইন) এবং গ্রুপ পর্যায়ে বেস্ট গ্রিন ইনিশিয়েটিভ ট্রেড বডিকে (এ্যাসোসিয়েশন, চেম্বার, জয়েন্ট চেম্বার) ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন্ অ্যান্ড ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড ফর গ্রিন ইনিশিয়েটিভ’ শিরোনামে পুরস্কার দেওয়া হবে

আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৪ মিনিটের ধারা বর্ণনাসহ অনূর্ধ্ব ৬ মিনিটের অডিও-ভিডিও কিংবা পাওয়ার পয়েন্ট ভিডিওসহ প্রতিবেদন জমা দিতে পারবেন।

এছাড়া www.biidexpo.com গিয়ে কিংবা ০১৭৮৭৬৯৩১৯৬ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ-স্রেডা, বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল এবং এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে নবম আন্তর্জাতিক বিড এক্সপো অ্যান্ড ডায়ালগে-এ পুরস্কার বিতরণ করা হবে।