অভিজিৎ হত্যায় সংশ্লিষ্টতা স্বীকার সোহেলের
মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যায় সংশ্লিষ্টতা স্বীকার করেছেন আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আবু সিদ্দিক সোহেল।
রোববার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে ৩৪ বছর বয়সী সোহেলকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
সোমবার সোহেলকে মহানগর হাকিম আহসান হাবিবের খাসকামরায় হাজির করার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি তিনি।
পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি অপরাধ স্বীকার করে এই জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
তবে জবানবন্দিতে সোহেল কি বলেছেন তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
জবানবন্দির কপি সিলগালা করে তদন্ত কর্মকর্তা নিয়ে গেছেন বলে জানান তিনি।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথ্য- সোহেল নিষিদ্ধ সংগঠন আনাসার আল ইসলামের ইন্টেলিজেন্স শাখার সদস্য।
