২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি মিজানুর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে

হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মিজানুর রহমান হত্যা মামলার তদন্ত  প্রতিবেদন দাখিলের জন্য ৪ ডিসেম্বর নতুন দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার এই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন তারিখ রাখেন।

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

এ নিয়ে দুটি ধার্য দিনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

গত ২১ জুন রাজধানীর মিরপুরের রূপনগর থানার বিরুলিয়া ব্রিজের পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করার সময় নিহতের গলায় গার্মেন্টের ঝুট কাপড় পেঁচানো ছিল।

এই ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে মামলা করেন।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ছিনতাইয়ের উদ্দেশ্যে আটকানোর পর শ্বাসরোধে হত্যা করা হয় মিজানুরকে।

পুরনো খবর:

এএসপি মিজানুর খুন হন ‘ছিনতাইকারীর হাতে’