২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি শ্যানন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন দুদিনের সফরে বাংলাদেশে আসছেন রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 10:29 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

সফরে ঢাকায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ সহ-নেতৃত্ব দেবেন তিনি। সরকারি ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক বিষয় ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সফর শেষে শ্রীলঙ্কা-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে কলম্বো যাবেন শ্যানন।