নৃত্যনাট্যে রাধা-কৃষ্ণের প্রেম
রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও রাধার বিরহ রাগিনী নিয়ে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল মঞ্চস্থ করল নৃত্যনাট্য ‘রাই কৃষ্ণ পদাবলী’।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই পরিবেশনা দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।
শেখ হাফিজুর রহমানের রচনায় সুকল্যাণ ভট্টাচার্য এই নৃত্য প্রযোজনার ভাবনা, পরিচালনা ও নৃত্য নির্মাণ করেছেন। মঞ্চে শামীম আর নীপা ‘রাধা’ আর শিবলী মোহাম্মদ ছিলেন ‘কৃষ্ণ’ চরিত্রে।
শিল্পকলা একাডেমিতে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের দল নৃত্যাঞ্চল পরিবেশন করে ‘রাই কৃষ্ণ পদাবলী’। ছবি-জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শিল্পকলা একাডেমিতে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের দল নৃত্যাঞ্চল পরিবেশন করে ‘রাই কৃষ্ণ পদাবলী’। ছবি-জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মধ্যযুগে কাব্যে-সাহিত্যে রাধা-কৃষ্ণ জোয়ারে মাতিয়েছিলেন কবি জয়দেব, বিদ্যাপতি, বড়ু চন্ডিদাস, দ্বিজ দাস ও অন্যান্য সমকালীন কবিরা। এই প্রেমে আপ্লুত হয়ে কিশোর কবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন ভানুসিংহ। তাইতো রাধা-কৃষ্ণের চিরকালীন মিলন আকাঙ্ক্ষা, বিরহ-বিচ্ছেদে সব রাগ-অনুরাগের গীতিরূপ এই ‘রাই-কৃষ্ণ পদাবলী’।
‘রাই-কৃষ্ণ পদাবলী’তে ‘কথন পর্বে’ কণ্ঠ দিয়েছেন সৌমিত্র চ্যাটার্জি, ব্রততী বন্দ্যোপাধ্যায় ও দেবাশীষ বসু।
