২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেজিসলেটিভ সচিব শহিদুলের চুক্তির মেয়াদ বাড়ল

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 08:45 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বিচার বিভাগের সাবেক এই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১৪ নভেম্বর বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৬ ফেব্রুয়ারি ৮২ হাজার টাকা মূল বেতনে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান শহিদুল হক।

নতুন করে তার চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

পুরনো খবর:

৪৫ বছরেও হয়নি চুক্তিতে নিয়োগের নীতিমালা